ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এটিকে ‘একটি নতুন আক্রমণাত্মক পর্যায়ের সূচনা’ হিসেবে উল্লেখ করেছেন।

এয়ার ফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “দেখা যাক, আমি টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা চিন্তা করছি।”

গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় দফা টেলিফোন সংলাপের পর এই বিষয়টি সামনে আসে। ওই আলোচনায় জেলেনস্কি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে উন্নত সামরিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

রাশিয়া ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে, ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে তা যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলবে এবং ওয়াশিংটন-মস্কো সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলবে।

টমাহক ক্ষেপণাস্ত্র প্রায় ২,৫০০ কিলোমিটার (১,৫০০ মাইল) দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মাধ্যমে ইউক্রেন থেকে সরাসরি রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত হামলা চালানো সম্ভব।

টেলিফোন আলাপচারিতায় ট্রাম্প ও জেলেনস্কি ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং দীর্ঘপাল্লার অস্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

রাশিয়ার একাধিক ড্রোন ও মিসাইল হামলার ফলে ইউক্রেনের বিভিন্ন শহর—বিশেষ করে কিয়েভ—বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব হামলার লক্ষ্য হচ্ছে দেশের বিদ্যুৎ অবকাঠামোকে বিপর্যস্ত করা।

তথ্যসূত্র: বিবিসি নিউজ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৭৯ বার পড়া হয়েছে