ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

পাকিস্তানের প্রখ্যাত সাবেক ক্রিকেটার ওয়াজির মোহাম্মদের পরলোকগমন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটের শুরুর যুগের অন্যতম তারকা ওয়াজির মোহাম্মদ আর নেই। ৯৫ বছর বয়সে যুক্তরাজ্যের বার্মিংহ্যামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। সোমবার (১৩ অক্টোবর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম সামা টিভি।

ওয়াজির মোহাম্মদ ছিলেন বিখ্যাত “মোহাম্মদ ভাইদের” পরিবারের জ্যেষ্ঠ সদস্য, যেখানে তার ছোট ভাই হানিফ মোহাম্মদ ৪৯৯ রানের ঐতিহাসিক ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটে অমর হয়ে আছেন। পাকিস্তান ক্রিকেটের প্রাথমিক উত্থানে এই পরিবারের ভূমিকা ছিল অনন্য, আর সেই ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ওয়াজির মোহাম্মদ নিজেও।

১৯৫০ থেকে ১৯৬০ দশকের মধ্যে পাকিস্তানের হয়ে ২০টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি, যেখানে তার সংগ্রহ ৮০১ রান। দেশের ক্রিকেটে তার অবদান এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

ওয়াজির মোহাম্মদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নকভি এক বিবৃতিতে বলেছেন, “পাকিস্তান ক্রিকেটে ওয়াজির মোহাম্মদের অবদান অনস্বীকার্য। তিনি দেশের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২২৮ বার পড়া হয়েছে