ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বিডিআর হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়, সুপারিশ বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ

মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চার শিশুসহ মোট ১৪ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। শনিবার সকালে কাথুলী সীমান্তের ১৩৩/৩-এস পিলার সংলগ্ন এলাকায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভারতের আসামের তেইমপুর ক্যাম্প থেকে কোম্পানি কমান্ডার অনুজ কুমারের নেতৃত্বে বিএসএফ সদস্যরা ১৪ বাংলাদেশিকে ফিরিয়ে দেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছেন।

বিজিবি জানায়, ফেরতপ্রাপ্তদের সবাই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। তারা কাজের সন্ধানে দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন।

ফেরত আসা হানিফুর রহমান নামের একজন জানান, “জীবিকার প্রয়োজনে তিন বছর আগে পানি পথে ভারতে গিয়েছিলাম। আসামের হরিয়ানায় একটি পাপোষ তৈরির কারখানায় কাজ করতাম। গত ২১ সেপ্টেম্বর ভারতীয় পুলিশ আমাদের গ্রেপ্তার করে। এরপর আজ বিজিবির মাধ্যমে আমাদের ফেরত পাঠানো হয়েছে।”

গাংনী থানার ওসি বনি ইসরাইল জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
১৬৮ বার পড়া হয়েছে