ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

মোংলায় লোকালয়ে ভেসে এলো সুন্দরবনের মৃত কুমির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাগেরহাটের মোংলা উপজেলার নারকেলতলা এলাকায় সুন্দরবনের একটি মৃত কুমির ভেসে এসেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে খালের পানিতে কুমিরটিকে ভাসতে দেখে এলাকাবাসী সেখানে ভিড় জমায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারের সময় খালের মুখে কুমিরটি উল্টো হয়ে ভেসে আসে। নারকেলতলা সুইসগেটের পাশে পানিতে এটি ভাসতে দেখা যায়। কুমিরটির একটি পা বিচ্ছিন্ন ছিল এবং গলা ও সামনের দুই পায়ে রশি বাঁধা অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, কুমিরটি হয়তো রশি দিয়ে বেঁধে হত্যা করা হয়েছে বা মাছ ধরার জালে আটকে মারা গেছে।

স্থানীয় বাসিন্দা আ. সালাম হাওলাদার বলেন, “দেখে মনে হচ্ছে কুমিরটি অনেক আগেই মারা গেছে। পা কাটা এবং গলায় রশি বাঁধা অবস্থায় ভেসে এসেছে। এটা দুর্ঘটনা না ইচ্ছাকৃত হত্যাকাণ্ড—তা তদন্ত করা দরকার।”

কিছুক্ষণ পর ভাটার স্রোতে কুমিরটি খাল থেকে ভেসে সরে যায়, পরে সেটি আর খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগকে খবর দেওয়া হলেও মৃত কুমির উদ্ধারে তৎপরতা দেখা যায়নি।

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, খবর পাওয়ার পর একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়, কিন্তু তারা পৌঁছানোর আগেই কুমিরটি ভাটার স্রোতে ভেসে যায়। তিনি আরও বলেন, “সম্ভবত নদীতে চলাচলকারী নৌযান, ট্রলার বা জেলেদের জালে আটকে কুমিরটির মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি।”

সম্প্রতি সুন্দরবনের আশপাশে কুমিরের উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কিছুদিন আগে কাঁকড়া ধরার সময় এক জেলে কুমিরের আক্রমণে প্রাণ হারান। এছাড়া মোংলার বুড়িরডাঙ্গা এলাকায় একটি চিংড়ি ঘেরে বড় কুমির দেখা গেলেও বন বিভাগের কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৭১ বার পড়া হয়েছে