ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নেপালকে ৯ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ Logo বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ Logo ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৯.৪৪%: শীর্ষে বিএনপি, ১০ দলের ভোট শূন্য Logo যুক্তরাষ্ট্রে থাকা ইয়েমেনি শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ, সময় ৬০ দিন Logo বিএনপির নির্বাচনী জয়ে তারেক রহমানকে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের অভিনন্দন Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের হার ও শপথসূচি জানাল নির্বাচন কমিশন Logo থাইল্যান্ড ও ফিলিপিন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়াই এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ Logo হাইকোর্ট নির্দেশ দিলেন পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার Logo রমজানকে সামনে রেখে দেশ-বিদেশের মুসলিমদের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার Logo জুলাই গণহত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ৪ মার্চ

অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

তরুণদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শের জনপ্রিয়তা বাড়ছে দেখে একটি গোপন সংগঠন উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সকলকে সতর্ক করে তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে যেন কোনও অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (১২ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে মিডফোর্টে যুবদল কর্মী সোহাগকে প্রকাশ্য দিবালোকে হত্যা ও নৃশংসতার তীব্র নিন্দা জানায় যুবদল ও ছাত্রদল। এসময় দেশে সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা।

অভিযুক্ত পাঁচজনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেলেও তিনজনকে বাদ দিয়ে মামলায় অন্য তিনজনকে আসামি করা হয়েছে। এর পেছনে উদ্দেশ্য আছে কি না, সেটা খতিয়ে দেখতে হবে। আমরা সবসময় দায়িত্বপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেই।

খুলনায় যুবদল কর্মীকে রগ কেটে হত্যার ঘটনাতেও সরকার ও প্রশাসনের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন যুবদল সভাপতি। তিনি বলেন, রগ কাটা রাজনীতির ইতিহাস একটি নির্দিষ্ট দলের। এসব ঘটনার পেছনে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
১১৯ বার পড়া হয়েছে