ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দেশে নারীদের রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড সেবা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলায় উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের সহায়তায় এলপিজি কার্ড চালুর পাশাপাশি মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এখন দেশ গঠনের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান জানান, আগামী কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে থাকা বিভিন্ন কলকারখানা পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণকে খাল খনন কাজে স্বেচ্ছাশ্রম দেওয়ার আহ্বান জানান তিনি এবং উন্নয়ন কার্যক্রম যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, জনগণের সম্পদ যারা লুণ্ঠন করেছে তা ফিরিয়ে আনা হবে এবং জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
২১ বার পড়া হয়েছে