ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড় Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান

অর্থবছর ২০২৪-২৫: ৬ মাসে রফতানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অর্থবছর ২০২৪-২৫: ৬ মাসে রফতানি আয় বেড়েছে ১২.৮৪ শতাংশ।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে রফতানি আয় এসেছে ২ হাজার ৪৫৩ কোটি ৩৫ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২.৮৪ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বরে বেড়েছে দেশের রফতানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ২ হাজার ১৭৪ কোটি কোটি ১৯ লাখ ডলার।
তৈরি পোশাক খাত

জুলাই-ডিসেম্বর মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৮ কোটি ৭৭ লাখ ডলারে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বরে এ আয় ছিল ১ হাজার ৭৫৫ কোটি ৬৯ লাখ ডলার।

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১ হাজার ৮৩ কোটি ৭৩ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১৩ দশমিক ০১ শতাংশ বেড়েছে। এ ছাড়া ৯০৫ কোটি ৩ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ৭ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ কোটি ৮ লাখ ডলারে।

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১০ দশমিক ৪৪ শতাংশ। জুলাই-ডিসেম্বরে রফতানি হয়েছে ৫৭ কোটি ৭২ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ৯ দশমিক ৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৫৫ লাখ ডলারে।

এদিকে সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৪৬২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১৭ দশমিক ৭২ শতাংশ।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
১২৮ বার পড়া হয়েছে