ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী Logo ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী

আইপিএলে নতুন চ্যাম্পিয়ন আরসিবি পেলো ২০ কোটি রুপি প্রাইজমানি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইন্ডিয়ার প্রিমিয়ার লীগের (আইপিএল) নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) প্রাইজমানি হিসেবে ২০ কোটি রুপি পেয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় লাভের পর এই অর্থ পায় তারা।

এর আগে, আইপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০০৮ সালে। সেখানে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪ কোটি ৮ লাখ রুপি। যা এবার ২০২৫ সালে ১৮তম আসরে এসে ১৫ কোটি ২ লাখ রুপি বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি রুপিতে।

অপরদিকে, এবারের আইপিএলের মোট প্রাইজমানি ৪৭ কোটি রুপির কিছু বেশি। শীর্ষ চার দল ও ব্যক্তিগত পুরস্কারের খাতে এই অর্থ প্রদান করা হয়। যার মধ্যে রানার্স আপ দল পাঞ্জাব পেয়েছে ১৩ কোটি রুপি। আর চ্যাম্পিয়ন দল আরসিবি পেয়েছে ২০ কোটি রুপি।

যে দুটি দল প্লে–অফের কোয়ালিফায়ার এবং এলিমিনেটর থেকে বাদ পড়েছে, তারাও পেয়েছে যথাক্রমে ৭ কোটি ও সাড়ে ৬ কোটি রুপি অর্থ পুরস্কার।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট আইপিএলের প্রাইজমানিকে ঘিরে সবসময়ই মানুষের আগ্রহ তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে প্রথমবারের মতো শিরোপা পেয়ে, এবার সবার মন জয় করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
৩৪৭ বার পড়া হয়েছে