ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ ১২ ডিসেম্বরের বিভিন্ন মুদ্রার বিপরীতে টাকার হালনাগাদ বিনিময় হার Logo তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই Logo নির্বাচনী তফসিল ঘোষণা: ভোটকে ‘অমানত’ উল্লেখ করে সিইসির শান্তিপূর্ণ অংশগ্রহণের আহ্বান Logo তফসিল ঘোষণা নাগরিককে আশ্বস্ত করেছে, ভোটাধিকার নিশ্চিত হবে বলে আশা বিএনপি মহাসচিবের Logo নতুন রূপে আসছে ফেলুদা, এবার প্রধান চরিত্রে টোটা রায় চৌধুরী Logo রোহিত-কোহলির বেতন কমার সম্ভাবনা Logo  ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের মামলায় সাক্ষী হিসেবে উপস্থিত সাদিক কায়েম Logo ঢাবির আন্দোলনকালীন হত্যাকাণ্ড: ওবায়দুল কাদের ও সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তিন ছাত্রনেতার জবানবন্দি Logo শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান, নেতাকর্মীদের উজ্জীবিত করলেন মির্জা ফখরুল Logo রাখাইনে হাসপাতাল হামলার ঘটনায় সহায়তায় এগিয়ে আসছে উদ্ধারকর্মীরা; পরিস্থিতি সামাল দিতে জোর তৎপরতা

আখাউড়ায় আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি, রেলওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৪

নিজস্ব সংবাদ :

পূর্বাঞ্চল রেলপথের দুটি পৃথক স্টেশনে অভিযান চালিয়ে আন্তঃনগর ট্রেনের ৩৬টি টিকিটসহ চারজন চিহ্নিত টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত ৮টার দিকে আখাউড়া রেল সেকশনের আজমপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। গ্রেফতাররা হলেন স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া (৪৩) এবং মুসা মিয়া (৫৯)। তারা যাত্রীদের কাছে অতিরিক্ত দামে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রির সময় হাতে-নাতে ধরা পড়েন।

এ ছাড়া একই রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আরেকটি অভিযান পরিচালনা করে রেলওয়ে পুলিশ। সেখানে চিহ্নিত টিকিট কালোবাজারি সৈয়দ নিয়াজ ওরফে আবু ওরফে আবুইল্যা (৩৪) এবং মোস্তাকিম (২৪)-কে আটক করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শফিকুল ইসলাম জানান, দুটি অভিযানে মোট ৩৬টি আসনের টিকিট উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রেফতারদের কাছ থেকে টিকিট বিক্রির নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
২৬ বার পড়া হয়েছে