ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

আদালতের একই কাঠগড়ায় ৪৫ মিনিট দাঁড়িয়ে সালমান-আনিসুল-পলক-দীপু মনিরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আদালতের একই কাঠগড়ায় ৪৫ মিনিট দাঁড়িয়ে সালমান-আনিসুল-পলক-দীপু মনিরা।

কারাগারে থাকা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও হাইপ্রোফাইল নেতাদের মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। নতুন করে রিমান্ড শুনানিসহ নতুন মামলায় আদালতে তোলা হয় তাদের।

শুনানিতে এসময় আদালতকক্ষের কাঠগড়ায় একটানা ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, শাজাহান খান, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে। তাদের সঙ্গে দেখা গেছে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকেও।

আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ৯টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারের কার্যক্রম শুরু হলে একে একে আদালতের কাঠগড়ায় আনা হয় আওয়ামী লীগের এই হাইপ্রোফাইল নেতাদের।

এসময় বিচারকার্য শুরু হলে চরফ্যাশনের সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত শামীম হাওলাদার হত্যা মামলায় জ্যাকবকে তিন দিন রিমান্ডে নেয়ার অনুমতি দেন।

এরপর আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে সাবেক মন্ত্রী আনিসুল হককে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। আনিসুলের বিরুদ্ধে মোট ৫৫টি মামলা হয়েছে। ৭টি মামলায় এখন পর্যন্ত তার মোট ৪৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পরে রাশেদ খান মেনন, শাজাহান খান ও আনিসুল হককে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

এছাড়াও, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে আদালতে তোলা হলে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে, মিরপুর থানার একটি হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
২২১ বার পড়া হয়েছে