ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ ও কেন্দ্রীয় টিকিটিং সেবা ‘দ্রুত টিকেট’-এর উদ্বোধন Logo রমজানে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ

আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুরে ২০ বন্যার্ত পরিবার পেল অটোরিকশা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুরে ২০ বন্যার্ত পরিবার পেল অটোরিকশা।

বন্যার্তদের পুনর্বাসনে সহযোগিতা করছে শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলায় ২০টি অটোরিকশা বিতরণ করেছে সংস্থাটি। শনিবার (২ নভেম্বর) আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফাউন্ডেশনটির এক ফেসবুক পোস্টে জানানো হয়, লক্ষ্মীপুরে ২০টি অটোরিকশা বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১০০টি অটোরিকশা বিতরণ করা হচ্ছে।

গত আগস্ট-সেপ্টেম্বরে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা যায়। এতে অর্ধকোটি মানুষ পানিবন্দি হয়ে পড়েন। মারা যান অনেকেই। নষ্ট হয় ঘরবাড়ি, কৃষিক্ষেত। ভেসে যায় পুকুর ও মাছের ঘর। বন্যার পানি নেমে গেলেও সেখানকার ক্ষত এখনও রয়েছে। দুর্যোগের ক্ষতি পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
১৮২ বার পড়া হয়েছে