ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাশের হার ৫৮.৮৩%, ইংরেজিতে সর্বাধিক অকৃতকার্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী, সারাদেশে গড় পাশের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশে। এবারে মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে ইংরেজি বিষয়ে।

শিক্ষা বোর্ডগুলোর নিজ নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। একই সময়ে ঢাকার বকশিবাজারে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিস্তারিত ফলাফল উপস্থাপন করে।

ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি—৬৪.৬২ শতাংশ। অন্য বোর্ডগুলোর পাশের হার নিম্নরূপ:

  • রাজশাহী: ৫৯.৪০%
  • চট্টগ্রাম: ৫২.৫৭%
  • দিনাজপুর: ৫৭.৪৯%
  • ময়মনসিংহ: ৫১.৫৪%
  • যশোর: ৫০.২০%
  • সিলেট: ৫১.৮৬%
  • কুমিল্লা: ৪৮.৮৬%
  • বরিশাল: ৬২.৫৭%
  • মাদরাসা বোর্ড: ৭৫.৬১%
  • কারিগরি বোর্ড: ৬২.৬৭%

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বোর্ডভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায়:

  • ঢাকা বোর্ডে: ২৬,০৬৩ জন
  • চট্টগ্রাম বোর্ডে: ৬,০৯৭ জন
  • রাজশাহী বোর্ডে: ১০,১৩৭ জন
  • কুমিল্লা বোর্ডে: ২,৭০৭ জন
  • যশোর বোর্ডে: ৫,৯৯৫ জন
  • সিলেট বোর্ডে: ১,৬০২ জন
  • বরিশাল বোর্ডে: ১,৬৭৪ জন
  • দিনাজপুর বোর্ডে: ৬,২৬০ জন
  • ময়মনসিংহ বোর্ডে: ২,৬৮৪ জন
  • মাদরাসা বোর্ডে: ৪,২৬৮ জন
  • কারিগরি বোর্ডে: ১,৬১০ জন

সারা দেশে এমন ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে ২০২টি প্রতিষ্ঠান থেকে কেউই উত্তীর্ণ হতে পারেনি।

গত বছর, অর্থাৎ ২০২৪ সালে গড় পাশের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, যা এই বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি। পাশাপাশি, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় এবার কমেছে প্রায় ৭৮ হাজার।

নারী শিক্ষার্থীরা এবারও পাশের হারে এগিয়ে আছে। ছেলেদের তুলনায় ৫৯,২৩২ জন বেশি ছাত্রী পাস করেছে এবং জিপিএ ৫ পেয়েছে ৪,৯৯১ জন বেশি।

প্রসঙ্গত, ২০০৫ সালের পর এবারই প্রথম এতটা কম পাশের হার রেকর্ড হয়েছে। এবারে মোট ১২,৫১,১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৬,১৮,০১৫ জন ছাত্র এবং ৬,৩৩,০৯৬ জন ছাত্রী। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দেশের ২,৭৯৭টি কেন্দ্রে। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়নি।

উল্লেখ্য, ফলাফল প্রণয়ন করা হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিমালার ভিত্তিতে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
২২৩ বার পড়া হয়েছে