ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট Logo ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার Logo হরমুজ প্রণালি ঘিরে ইরানের সতর্কবার্তা, তেল পরিবহনে নতুন উত্তেজনা Logo বন্ধ পাটকল চালুতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

একযোগে ৯৬ সহকারী ও সিনিয়র জজের বদলি আদেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সহকারী ও সিনিয়র জজ পদমর্যাদার মোট ৯৬ জন বিচারককে একযোগে বদলি করেছে সরকার। সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বিচারকদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে তাদের নামের পাশে নির্ধারিত নতুন পদ ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই আদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া, বদলিকৃত বিচারকদের আগামী ২৮ আগস্টের মধ্যে বা ছুটিতে/প্রশিক্ষণে থাকলে সে সময় শেষ হওয়ার পর বর্তমান দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। দায়িত্ব হস্তান্তর সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা দফতর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।

এর আগে, আরও একটি আদেশে দেশের বিভিন্ন স্থানে কর্মরত অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫৩ জন বিচারককে বদলি করা হয়। এ তালিকায় ১৩ জন অতিরিক্ত আইজি এবং ১৭ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
১২৬ বার পড়া হয়েছে