ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

একাত্তরের চেতনা বিক্রি করে মানুষকে শোষণ করেছে আওয়ামী লীগ: মুজিবুর রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

একাত্তরের চেতনা বিক্রি করে মানুষকে শোষণ করেছে আওয়ামী লীগ: মুজিবুর রহমান।

একাত্তরের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ দেশের মানুষকে শোষণ-নির্যাতন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডেমরায় কর্মী সম্মেলনে বক্তৃতা করেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ’৭১-এর তকমা দিয়ে ৫৪ বছর ধরে দেশের মানুষকে শোষণ করা হয়েছে।

সংস্কারের মাধ্যমে দেশে একটি ভালো নির্বাচন দেয়া সম্ভব। এ জন্য সুন্দর একটি নির্বাচন দিতে এখন থেকেই অন্তর্বর্তী সরকারকে চেষ্টা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, যারা ইসলামের কথা বলে, তাদের সংসদে পাঠানো গেলে দেশে ইসলামি আইন বাস্তবায়ন হবে। আল্লাহর আইন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ বলেন, চাঁদাবাজ, দখলদার ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বাংলাদেশ জামায়াতে ইসলামী। চাঁদাবাজ যে দলেরই হোক কোনো ছাড় দেয়া হবে না।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
১৫১ বার পড়া হয়েছে