ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ৫২ দিনের মধ্যে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ব্যাংক ঋণ গ্রহণ হয়েছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। মঙ্গলবার (২১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি এ সমালোচনা করেন।

তিনি বলেন, বর্তমান সরকার অতিমাত্রায় ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে এবং এই আর্থিক পরিস্থিতি মোকাবিলায় কোনো সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন।

রুমিন ফারহানার বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এই ঋণ বর্তমান সরকারের সৃষ্ট নয়, বরং পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া আর্থিক দায়ের ধারাবাহিকতা। তার মতে, আগের সরকারের ঋণ পরিশোধের বাধ্যবাধকতার কারণেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের ওপর এই ঋণের সম্পূর্ণ দায় চাপানো সঠিক নয়। পাশাপাশি তিনি জানান, সরকারের লক্ষ্য হলো ধীরে ধীরে ব্যাংকিং খাত থেকে ঋণের চাপ কমিয়ে আনা এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখা।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী বাজেটে সরকারের অর্থনৈতিক পরিকল্পনার বাস্তব প্রতিফলন দেখা যাবে এবং দেশের আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
১৭ বার পড়া হয়েছে