ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

এতোদিন শোভাযাত্রা একটি রাজনৈতিক বলয়ে গড়ে উঠেছিল, আজ তা ভেঙ্গে গেছে’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কবি ও দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, ‘মঙ্গল শোভাযাত্রা’ ছিল ফ্যাসিস্টদের দেয়া একটি নাম। যেখানে দেশের আপামর জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নেই, সেখানে কোনো মঙ্গল থাকতে পারে না। বরং এখন যেটি হচ্ছে সেটিই আসল মঙ্গল, কারণ এখানে সবাই অন্তর্ভুক্ত, কেউ বাদ নেই। এছাড়া, শোভাযাত্রা এতদিন রাজনৈতিক বলয়ে আবদ্ধ ছিল, যা এখন ভেঙে গেছে বলেও মনে করেন তিনি।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে এসে এসব কথা বলেন তিনি।

ফরহাদ মজহার বলেন, একটি বিশেষ গোষ্ঠি আওয়ামী ফ্যাসিস্টদের টিকিয়ে রেখেছিল। আমরা তাদের রাজনৈতিকভাবে যেমন পরাজিত করেছি, তেমনি সাংস্কৃতিকভাবেও তাদের বিতাড়িত করব।

তিনি আরও বলেন, আমাদের সংস্কৃতিতে ‘মঙ্গল’ বলতে কিছু নেই। আমাদের সংস্কৃতি বিজু-বিহু-বৈসাবি। এখন যেটা হচ্ছে এটিই ‘মঙ্গল’। বাঙালি জাতীয়তাবাদের কথা বলে এতদিন যাদের (বাঙালি ছাড়াও বাংলাদেশের অনেক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) বিরুদ্ধে এই রাষ্ট্র গড়ে উঠেছিল, আজ তারা হাজির। তারা আজ উৎসব করছে। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ এই দুটি একইসাথে উদযাপনের উপলক্ষ এনে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এটি রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ভূ-রাজনৈতিকভাবে যে জটিলতা তৈরি হয়েছে, তার বিপরীতে এটি বাংলাদেশের জনগণের স্পষ্ট বার্তা। বহির্বিশ্বকে বুঝিয়ে দেয়া, বাংলাদেশ আসলে কী। আমরা দুনিয়া জয় করব।

পহেলা বৈশাখের শোভাযাত্রা এতদিন রাজনৈতিক বলয়ের মধ্যে ছিল উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্টরা এটি নিজেদের মতো করে ব্যবহার করেছে। এতোদিন শোভাযাত্রা একটি রাজনৈতিক বলয়ে গড়ে উঠেছিল, আজ তা ভেঙ্গে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
১৩৫ বার পড়া হয়েছে