ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন Logo মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের Logo রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য

কক্সবাজারে এনসিপি নেতাদের সফরে পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজব ভিত্তিহীন: জারা ও পাটওয়ারী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের কক্সবাজার সফর ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ৫ আগস্ট, ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এক বছর পূর্তির দিনে দলের নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ কক্সবাজারে অবস্থান করেন।

তাদের এই সফর নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে—তারা কি সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কোনো গোপন বৈঠকে মিলিত হয়েছেন?

এই অভিযোগকে সরাসরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম জারা। যমুনা টেলিভিশনের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় পাটওয়ারী বলেন, এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ভ্রমণ, এবং পিটার হাসের সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎ হয়নি। তিনি বলেন, “এসব একেবারে গুজব। এ বিষয়ে আমরা কিছুই জানি না।”

অন্যদিকে, কক্সবাজারের সী পার্ল হোটেলের চীফ সিকিউরিটি অফিসার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার কামরুজ্জামানও নিশ্চিত করেছেন—সেখানে পিটার হাস তো ছিলেনই না, এমনকি কোনো বিদেশি অতিথির উপস্থিতিও রেকর্ডে নেই।

সূত্র অনুযায়ী, সফর শেষে তারা আজই ঢাকায় ফেরার জন্য নির্ধারিত ফ্লাইটে রওনা হয়েছেন।

এদিকে, ঢাকায় ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
৪০২ বার পড়া হয়েছে