ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চাঁদ না দেখায় সৌদি আরবে ঈদ শুক্রবার Logo গার্দিওলার মতে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ লিভারপুল, রিয়াল নয় Logo তেলের দাম অপরিবর্তিত, সংকট মোকাবিলায় সরকারের কার্যকারিতা প্রশংসিত: মির্জা ফখরুল Logo ঈদের দিন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে থাকবেন প্রধানমন্ত্রী Logo শাওয়ালের চাঁদ দেখা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করবে জাতীয় কমিটি Logo সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে বিপত্তি, হেডফোন নিয়ে বিতর্ক Logo ঈদযাত্রায় লঞ্চে যাত্রীর চাপ, ঘাটে নেমে চরম ভোগান্তি Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান

কুয়াকাটা সৈকত থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কুয়াকাটা সৈকত থেকে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ।

সমুদ্র ও সৈকত থেকে প্লাস্টিকসহ নানা বর্জ্য অপসারণ অভিযানে ৩২৩ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) দিনভর অভিযানে এই বর্জ্য অপসারণ করা হয়। কুয়াকাটা সমুদ্র সৈকতের ৬ কিলোমিটার এলাকা থেকে অপসারিত এসব বর্জ্যের মধ্যে ছিল ফুড র‍্যাপার, পলিথিন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, বোতল, সিগারেট প্যাকেট, মাছ ধরার জাল, প্রসাধনী সামগ্রী এবং ই-বর্জ্য।

পরিবেশ অধিদফতরের উদ্যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতসহ বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এ অভিযান পরিচালিত হয়েছে।
 
পরিচ্ছন্নতা অভিযানে পরিবেশ মন্ত্রণালয়ের আশিকুর রহমান সমী, পটুয়াখালী পরিবেশ অধিদফতরের মোহাম্মদ আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সিইজিআইএস অংশগ্রহণ করে।
 
এ বিষয়ে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন, পর্যটকদের অসচেতনতার কারণে সৈকতগুলো দূষিত হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
অভিযানে শিক্ষার্থী ও জনগণকে সম্পৃক্ত করতে বরিশাল জেলা স্কুল, বরিশাল সদর গার্লস, চাঁদ পাশা উচ্চ বিদ্যালয় বাবুগঞ্জ, কড়াপুর দাখিল মহিলা মাদ্রাসায়, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুয়াকাটার পার্শ্ববর্তী বিভিন্ন স্কুল ও মাদ্রাসা এবং বরিশাল, বরগুনা, পটুয়াখালীতে বিভিন্ন বাজারে সচেতনতামূলক আয়োজন করা হয়। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
১৩৯ বার পড়া হয়েছে