ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ জন নিহত Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য

খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ায় মোদিকে বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ জানিয়ে এবং তার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা দিয়েছেন, সে জন্য মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।

সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি জানান, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তিনি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং শুভকামনা জানান।

এ ছাড়া ভারত থেকে প্রয়োজন হলে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকার কথাও উল্লেখ করেন মোদি।

পরদিন মঙ্গলবার (২ ডিসেম্বর) বিএনপির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রীর এই সদয় উদ্যোগ ও আন্তরিকতার জন্য দলটি অত্যন্ত কৃতজ্ঞ। পোস্টে বলা হয়, খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোদির পাঠানো সদিচ্ছার বার্তা এবং সহায়তার আশ্বাসকে বিএনপি গভীরভাবে মূল্যায়ন করে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় গুরুতর অসুস্থতার কারণে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
৬০ বার পড়া হয়েছে