ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

[2:39 PM, 11/8/2025] +880 1828-030558: বাংলাদেশ
[2:41 PM, 11/8/2025] +880 1828-030558: গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট একযোগে কাজ করছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে টিনশেড কাঠামোর ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল সকাল ১১টা ৪৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গুদামটি থেকে প্রথমে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। পরে মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেন।

অল্প সময়ের মধ্যেই টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “আমরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তুলার কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের কর্মীরা সর্বাত্মকভাবে কাজ করছে।”

আগুনের উৎপত্তি কীভাবে ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত—তা এখনও নিশ্চিত করা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
৩৬ বার পড়া হয়েছে