ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা Logo ইসরায়েলের সতর্কতা ব্যবস্থায় ত্রুটি, হামলার সময় কয়েক স্থানে সাইরেন বাজেনি Logo রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে Logo ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরিশালকে বড় লক্ষ্য দিলো চিটাগং

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরিশালকে বড় লক্ষ্য দিলো চিটাগং।

দুই দলই ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তবুও কেউ কাউকে এতটুকুও ছাড় দিতে রাজি নয়। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চিটাগং কিংসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বরিশাল। ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। তার ৪১ বলে ৭৫ এবং শেষদিকে শামীম-হায়দারের ক্যামিওতে বড় সংগ্রহ পায় বন্দরনগরীর দলটি। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৬ রানের পুঁজি পায় চিটাগং।

আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার খাজা নাফায় ও পারভেজ হোসেন ইমনের কল্যাণে ঝোড়ো শুরু পায় চিটাগং। মোহাম্মদ নবির বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে খাজা ফিরলে ভাঙে তাদের ৫৮ রানের ওপেনিং জুটি। এরপর গ্রাহাম ক্লার্ককে নিয়ে রানের চাকা সচল রাখেন ইমন।

দ্বিতীয় উইকেট জুটিতে ক্লার্ক-ইমনের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৭০ রান। ৪১ বলে ৭৫ রান করা ইমন ফেরেন এবাদতের বলে জেমস ফুলারের হাতে ক্যাচ দিয়ে। এরপ বেশিক্ষণ টিকতে পারেননি গ্রাহাম ক্লার্ক। ২১ বলে ২৬ রান করে তাইজুলের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। 
 
এ দিন ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ৪ বল খেলে মাত্র ১ রান করেই তাইজুলের বলে বাউন্ডারির কাছে তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর হায়দার আলী ও শামীম হোসেন পাটওয়ারী ইনিংস শেষ করেন। ১২ বলে ৩০ রানে অপরাজিত থাকেন শামীম। আরেক প্রান্তে ২৩ বলে ৪২ রানে অপরাজিত থাকেন হায়দার আলী। 
 
বরিশালের হয়ে ২ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। একটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ নবি ও এবাদত হোসেন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
১৮৮ বার পড়া হয়েছে