ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘মন্থা’, কোন দিকে যাবে তার গতিপথ?

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এর সম্ভাব্য আঘাতের এলাকা ভারতীয় উপকূল হওয়ায় বাংলাদেশে বড় ধরনের ঝুঁকি নেই।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘মন্থা’। এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে মঙ্গলবার ভারতের ওডিশা ও তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে।

তিনি আরও বলেন, মন্থা বাংলাদেশে সরাসরি প্রভাব ফেলবে না, তবে এর প্রভাবে ৩০ অক্টোবর থেকে টানা তিন দিন সারা দেশে বৃষ্টিপাত হতে পারে।

বজলুর রশীদ জানান, ঘূর্ণিঝড়ের কারণে দেশের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আজ ভোরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে।

পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
৩৯ বার পড়া হয়েছে