ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ Logo রূপপুর প্রকল্পে রাশিয়ার ৯০% ঋণ, ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ Logo বজ্রপাতে বাবার মৃত্যু, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে রক্ষা Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা

চট্টগ্রামে টানা বৃষ্টিতে চকবাজার-বাকলিয়া-মুরাদপুর-আগ্রাবাদসহ বেশ কিছু এলাকায় হাঁটু পানি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভোর থেকেই ভারী বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। এতে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

রোববার (১ জুন) ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে হাঁটু পানির নিচে তলিয়ে গেছে নগরীর চকবাজার, বাকলিয়া, ২ নম্বর গেইট, মুরাদপুর, আগ্রাবাদসহ বেশকিছু নিচু এলাকা।

টানা বৃষ্টিতে সড়ক থেকে পানি ঢুকে পড়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে। তবে, সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছে অফিসগামী মানুষ। সাপ্তাহিক ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গণপরিবহন সংকটে পড়তে হয় তাদের।

পাশাপাশি বৃষ্টি আর জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদেরও। জলাবদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পগুলোর সুফল না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
১৮৯ বার পড়া হয়েছে