ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রে বিপত্তি, হেডফোন নিয়ে বিতর্ক Logo ঈদযাত্রায় লঞ্চে যাত্রীর চাপ, ঘাটে নেমে চরম ভোগান্তি Logo উত্তরার শপিং কমপ্লেক্সে ভাঙচুর মামলায় ১১ জনের দুই দিনের রিমান্ড Logo রাত ১টার মধ্যে কয়েকটি অঞ্চলে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল ৩ যুবকের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল ৩ যুবকের।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।

রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের নলবিলার ডলমপীর জামে মসজিদের সামনে ও শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে উত্তর হারবাং এলাকায় লরির ধাক্কায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন: বোরহান উদ্দিন (৪০) মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানি বায়োফার্মার এরিয়া ম্যানেজার; তিনি পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের বাসিন্দা এবং সোহেল (১৮) ও মোহাম্মদ রিফাত (১৯) চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যার বাসিন্দা।

আহতরা হলেন: সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার গিয়াস উদ্দিন (৪২) ও বায়োফার্মা কোম্পানির সেলস অফিসার মো. আজমগীর (৪৮)।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এরমধ্যে বায়োফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্য দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনাকবলিত ইটবোঝাই ডাম্পার ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

অপরদিকে শনিবার রাত ১০টার দিকে উত্তর হারবাং এলাকায় লরির ধাক্কায় দুই বাইক আরোহী মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রিফাত নিহত হয়েছেন।

রাতে দুর্ঘটনা পর বাইকটি দুমড়ে-মুচড়ে যায়। লরি নিয়ে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সড়ক নিরাপত্তা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
২৩৯ বার পড়া হয়েছে