ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

জাতীয় নির্বাচন স্থগিতের দাবি—ডিসি–ইউএনওকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ প্রশ্নে রিট

নিজস্ব সংবাদ :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সঙ্গে সম্পর্কিত পরবর্তী সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধের অনুরোধ জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম আদালতের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন।

জানা গেছে, আগামী সপ্তাহে বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন একটি দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হতে পারে। আবেদনে বলা হয়েছে, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না—সে বিষয়ে রুল জারি করার আর্জি জানানো হয়েছে।

রুল নিষ্পত্তির আগ পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত রাখার আহ্বানও রিটে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
৩১ বার পড়া হয়েছে