ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন Logo মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের

জাপা গণহত্যার আসামি: ববি হাজ্জাজ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জাপা গণহত্যার আসামি: ববি হাজ্জাজ।

জাতীয় পার্টিকে (জাপা) গণহত্যার আসামি মন্তব্য করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ অভিযোগ করে বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে জাপার সংসদ সদস্যরা সরাসরি ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের হুকুম দিয়েছিলেন।

শনিবার (২ নভেম্বর) জাপার সমাবেশ ঘোষণার প্রতিবাদে রাজধানীর মালিবাগ মোড়ে এনডিএম আয়োজিত ‘অবস্থান কর্মসূচিতে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ববি হ্জ্জাজ বলেন, ‘গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের চামচামি করে লুটপাট করে যে টাকা কামাই করেছে, সেটাই জাতীয় পার্টির শক্তি। তাদের নেতাকর্মীরা এত সংগঠিত বা শক্তিশালী না যে, ছাত্র-জনতার ওপর হামলা করবেন। যুবলীগ-ছাত্রলীগের পলাতক কর্মীরাই জাতীয় পার্টির ছত্রছায়ায় এসব কাজ করেছেন।’
 
এনডিএম চেয়ারম্যান বলেন,  

জাতীয় পার্টি গণহত্যার আসামি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমি নিজে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের ফোন করে আমাদের সঙ্গে হাসিনাবিরোধী আন্দোলনে শরিক হতে বলেছিলাম। কিন্তু তারা উল্টো আমাদের সবক দিয়েছিলেন হাসিনার গোলামি করার জন্য। তাদের নেতারা পুলিশ, র‍্যাব, বিজিবিকে উৎসাহিত করেছিল গুলি করে আন্দোলন দমন করার জন্য।

তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে। কিন্তু জাতীয় পার্টি বা আওয়ামী লীগ দেশদ্রোহী। তাদের কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না।’
 
এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন,  

জাতীয় পার্টি এখন জাতীয় যাত্রা পার্টি। কারও বিনোদনমূলক অনুষ্ঠানে প্রয়োজন হলে তাদের ভাড়া করতে পারেন। বাংলাদেশের এক ইঞ্চি জমিনেও জাতীয় পার্টি বা আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের কোনো স্থান হবে না।

অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন এনডিএমের কেন্দ্রীয় নেতা মো. মিঠু আলী, অ্যাডভোকেট নূর উল্লাহ, মাহবুব আলম, তানভীর শহীদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
১৭৬ বার পড়া হয়েছে