ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা Logo ইসরায়েলের সতর্কতা ব্যবস্থায় ত্রুটি, হামলার সময় কয়েক স্থানে সাইরেন বাজেনি Logo রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে Logo ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত

জুলাই বিপ্লব: ময়নাতদন্তে কবর থেকে মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জুলাই বিপ্লব: ময়নাতদন্তে কবর থেকে মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি।

ঝালকাঠির রাজাপুরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য দাফনের প্রায় ছয় মাস পর কবর থেকে মরদেহ উত্তোলনে আপত্তি দিয়েছে শহীদ পরিবার।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের মঠবাড়ি ইউনিয়নের চর হাইলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৫ আগস্ট ঝালকাঠির মো. রুবেল তালুকদার ঢাকার আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হয়। পরদিন গত ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই রুবেলের মরদেহ তার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর হাইলাকাঠি এলাকায় নিয়ে দাফন করে তার পরিবার।

এ ঘটনায় গত ২০ আগস্ট নিহত রুবেলের চাচাতো ভাই মো. খলিলুর রহমান বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে ঢাকা সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে মরদেহের ময়নাতদন্ত করতে আদালতে আবেদন জানায়। আবেদনের পরে আদালত অনুমতি দিলে মামলার তদন্তকারী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে মরদেহ উত্তোলন করতে রুবেলের গ্রামের বাড়িতে গেলে মামলার বাদী ও শহীদ রুবেলের পরিবারের লোকজন আপত্তি জানায়।

শহীদ মো. রুবেল তালুকদারের ছোট বোন লিজা খানম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করতে প্রশাসন আসছিল। কিন্তু আমার ভাইয়ের লাশ কবর থেকে উত্তোলন করতে দেব না। কারণ কবর থেকে মরদেহ উত্তোলন ইসলাম বিরোধী। তাছাড়া আমার ভাই একজন শহীদ। কবর থেকে মরদেহ উত্তোলন করলে শহীদের অমর্যাদা হতে পারে।’

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ বলেন, ‘নিহতের পরিবার আপত্তি করায় লাশ উত্তোলন করা হয়নি। এখন বিষয়টি আদালতকে অবহিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
১৩৪ বার পড়া হয়েছে