ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে আলোচনায় একটি দল: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, একটি রাজনৈতিক দল জুলাই সনদে যোগ দেওয়ার বা স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। দলটি কিছু শর্ত ও দাবি উপস্থাপন করেছে এবং বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। তবে তার মতে, সংবিধান অনুযায়ী এ ধরনের আদেশ জারি করার ক্ষমতা প্রধান উপদেষ্টার নয়; এটি রাষ্ট্রপতির এখতিয়ারভুক্ত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ইউট্যাব আয়োজিত ‘২৪ জুলাই গণ-অভ্যুত্থান: তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির পরামর্শ দেয়া একটি আবেগতাড়িত পদক্ষেপ। সরকারের এখতিয়ার শুধুমাত্র প্রজ্ঞাপন জারি করা পর্যন্ত সীমাবদ্ধ। তিনি বলেন, “রাষ্ট্র আবেগ দিয়ে চলে না; তবুও আমরা সেই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছি।”
তার মতে, জাতীয় স্বার্থের প্রশ্নে দলীয় স্বার্থকে প্রাধান্য না দেওয়াই উচিত।

গণভোট ইস্যুতে তিনি জানান, গণভোটের প্রস্তাব বিএনপির পক্ষ থেকেই এসেছে এবং নির্বাচনের দিনই গণভোট আয়োজনের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবে দুটি দল ব্যতীত অন্য সব রাজনৈতিক দল একমত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

শেষে তিনি বলেন, কেবল অর্থনৈতিক অগ্রগতি নয়, মানসিক ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি। অন্যান্য সংস্কারের পাশাপাশি মানসিক সংস্কার না এলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
১৭৮ বার পড়া হয়েছে