ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ Logo মোটরসাইকেল না পেয়ে জয়পুরহাটে ছেলের হাতে প্রাণ গেল বাবার Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স Logo ঈদকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে তুলে নেওয়া হলো সব বিধিনিষেধ Logo উত্তর কোরিয়ায় একসাথে ১০টির বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ Logo হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরও এক বাংলাদেশি Logo নিয়োগ পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা Logo নিজস্ব গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য: প্রতিমন্ত্রী

তানজিম-তাসকিনদের পিটিয়ে পাওয়ার প্লেতে ভারতের রেকর্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম এমনিতেই রানপ্রসবা। বাংলাদেশের বিপক্ষে এই ভেন্যুতে বাউন্ডারির বন্যা বইয়ে দিচ্ছেন ভারতের ব্যাটাররা। সাঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব, দুজনই তাণ্ডব চালাচ্ছেন বাংলাদেশি বোলারদের ওপর দিয়ে।

শনিবার (১২ অক্টোবর) প্রথম দুই ওভারে ২৩ রান দিয়ে বাজে শুরু হয় বাংলাদেশের। পরের ওভারে বল হাতে নিয়েই উইকেট এনে দেন তানজিম সাকিব। মিডউইকেটে ক্যাচ ধরেন শেখ মেহেদী, উইকেট নিলেও ওই ওভারে ১২ রান খরচ করেন সাকিব। তিনি আগের ম্যাচেও অভিষেকের উইকেট নিয়েছিলেন।

উইকেট হারালেও রানের গতি থামায়নি ভারত। পাওয়ারপ্লের মধ্যেই তারা স্কোবোর্ডে তুলে ৮২ রান, স্যামসন-সূর্যকুমারের জুটি হয় ৫৯ রানের। টি-টোয়েন্টির পাওপারপ্লেতে ভারতের এটা যৌথভাবে সর্বোচ্চ রান। ২০২১ সালে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ারপ্লেতে ২ উইকেট ৮২ রান করেছিল তারা।

২০১৯ সালে রাজকোটে ২৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। সেটা ছিল বাংলাদেশের বিপক্ষে ভারতের কোনো ব্যাটারের দ্রুততম ফিফটি। রোহিতের রেকর্ড দখলে নিয়েছেন স্যামসন। ২২ বলে অর্ধশত রান করেছেন তিনি।

রিশাদের এক ওভারে ৫ ছক্কায় একাই ৩০ রান তুলেন স্যামসন। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫২। ৩৫ বলে স্যামসন ৯২ ও ২১ বলে সূর্যকুমার ৪৮ রান নিয়ে ব্যাট করছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে