ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo খামেনির মৃত্যুর পর বিশ্বকাপে না খেলার ঘোষণা ইরানের Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা Logo ইসরায়েলের সতর্কতা ব্যবস্থায় ত্রুটি, হামলার সময় কয়েক স্থানে সাইরেন বাজেনি Logo রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে Logo ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান

তারেক রহমান সবার সঙ্গে ঐক্য চান, হিংসার জায়গা নেই তাঁর মধ্যে: রিজভী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান কাউকে বাদ দিয়ে নয়, বরং সবাইকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চান। তাঁর ভেতরে কোনো হিংসা বা প্রতিহিংসার মনোভাব নেই।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর পল্টনে ‘জিয়া মঞ্চ’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “তারেক রহমান চান, সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়া হোক। তাঁর হৃদয়ে কোনো হিংসা নেই।”
তিনি আরও অভিযোগ করেন, “বিগত সরকার খালেদা জিয়াকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল করার জন্য নানা রকম অত্যাচার চালিয়েছে। এমনকি তাঁকে কারাগারে ‘পয়জনিং’ করা হয়েছে কি না—সেই প্রশ্নও এখন জনগণের মধ্যে উঠেছে।”

আলোচনায় তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “অনেক রাজনৈতিক দল জনগণকে জান্নাতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটের নামে প্রতারণা করছে। দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির পেছনে শেখ হাসিনা সরকারেরই ভূমিকা থাকতে পারে।”

রিজভী আরও বলেন, “গায়ের জোরে কিছু করার চেষ্টা চলছে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে আইন প্রণয়ন করা কোনোভাবেই গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
১৫৯ বার পড়া হয়েছে