ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন Logo মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের Logo রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: সম্ভাব্যতা যাচাইয়ে হচ্ছে কমিটি, আন্দোলন স্থগিত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: সম্ভাব্যতা যাচাইয়ে হচ্ছে কমিটি, আন্দোলন স্থগিত।

ঢাকার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যাবে কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে ৭ কর্মদিবসের মধ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

জানা গেছে, এই কমিটি তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাই করবে। পাশাপাশি অবকাঠামো থেকে শুরু করে দরকারি নানা বিষয় নিয়েও কমিটি কাজ করবে।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ সারাদিন তিতুমীর ক্যাম্পাস উত্তাল ছিল। কড়া পুলিশ পাহারায় ক্যাম্পাসে ‘ক্লোজড ডাউন’ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জনসহ ক্যাম্পাসে অবস্থান, বিক্ষোভ ও মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে জলকামান ও টিয়ারশেলসহ বিপুল পরিমাণ পুলিশ সদস্য অবস্থান করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
১৬২ বার পড়া হয়েছে