ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা

দাবি না মানলে সাত কলেজের সামনে চলবে না ঢাবির গাড়ি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দাবি না মানলে সাত কলেজের সামনে চলবে না ঢাবির গাড়ি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত থাকছে না সাত কলেজ। তবে ঢাবির প্রো-ভিসি মামুন আহমেদের পদত্যাগসহ ৬ দাবি মেনে নেয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে সাত কলেজের সামনে দিয়ে ঢাবির কোনো যানবাহন চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকা কলেজে আয়োজিত ব্রিফিং থেকে এমন তথ্য জানান ঢাকা কলেজ শিক্ষার্থী মইনুল ইসলাম।

এ সময় শিক্ষার্থীরা নিউজ মার্কেট থানা ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন।
 
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-
 
১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। 

২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. ঢাবি শিক্ষার্থীদের ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে তা বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।  

৫. উদ্ভুত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক উচ্চ পার্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে।

৬. ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় সিটি করপোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
 
এদিকে সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের জরুরি বৈঠক হয়। বৈঠকে ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজকে আলাদা করার সিদ্ধান্ত নেয়া হয়। নতুন করে ২০২৪-২৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না বলেও সিদ্ধান্ত হয়েছে।
 
এরআগে, রোববার (২৬ জানুয়ারি) ঢাবির প্রো-ভিসি মামুন আহমেদের সঙ্গে কথা বলতে যান সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় প্রো-ভিসি শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করেন। এর প্রতিবাদে রাতে প্রো-ভিসির কার্যালয় ঘেরাও করতে গেলে রাতে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
১৬০ বার পড়া হয়েছে