ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি অনলাইন ক্লাসের পক্ষে নন, তবে বৈশ্বিক বাস্তবতার কারণে এই পদ্ধতির দিকে এগোনো ছাড়া বিকল্প নেই। বুধবার (১৫ এপ্রিল) সিলেট বিভাগে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয় করা হচ্ছে, যা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রায় ৭০০ থেকে ৮০০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে, যেখানে কেউই অনলাইন ক্লাসের পক্ষে মত দেননি। তিনি নিজেও এই পদ্ধতি পছন্দ করেন না বলেও উল্লেখ করেন।

এছাড়া, কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার পরিকল্পনার কথা জানান তিনি। একই সঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণের মধ্যে আনার বিষয়েও সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
২৪ বার পড়া হয়েছে