ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

দাম কমলো অটোগ্যাসের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দাম কমলো অটোগ্যাসের।

মূল্য সংযোজন করের সমন্বয়ের কারণে দেশে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দাম কমেছে।

বুধবার (২২ জানুয়ারি) এক আদেশে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এতে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে এলপিজির ওপর আরোপিত ভ্যাটের হার পরিবর্তনের ফলে অটোগ্যাসের মূল্য ৬৭ টাকা ২৭ পয়সায় সমন্বয় করা হয়, যার মধ্যে ভ্যাট ৪ টাকা ৪১ পয়সা অন্তর্ভুক্ত করা হয়।
 
প্রকৃতপক্ষে এলপিজি মজুতকরণ পরবর্তী মূল্য ৫৩ টাকা ১৪ পয়সার ওপর ৭.৫ শতাংশ হারে মুসক হবে ৩ টাকা ৯৯ পয়সা। সে অনুযায়ী ভোক্তাপর্যায়ে এখন থেকে অটোগ্যাসের মূল্য হবে প্রতিলিটার ৬৬ টাকা ৮৫ পয়সা।
 
সমন্বয় করা এ দাম অবিলম্বে কার্যকর হবে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে বলেও জানিয়েছে বিইআরসি।
 
এর আগে গত ১৪ জানুয়ারি এক আদেশে অটোগ্যাসের দাম বৃদ্ধি করে ৬৭ টাকা ২৭ পয়সা নির্ধারণ করে এনার্জি রেগুলেটরি কমিশন। তবে এ দফায় ৪২ পয়সা কমিয়ে পণ্যটির দাম ৬৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করেছে সংস্থাটি।
 
অন্যদিকে গত ১৪ জানুয়ারি ভোক্তা পর্যায়ে বাড়ানো হয়েছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সে সময় জানুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
১৪৬ বার পড়া হয়েছে