ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রস্তুত বিজিবি, ভোটে বাধা বরদাশত নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ঢাকা-১৮ আসনে ভোটের আগে বিএনপি প্রার্থীর অভিনব বার্তা Logo পাসপোর্ট সূচকে বাংলাদেশ এক ধাপ এগোল Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর

নতুন উপদেষ্টা পরিষদ গঠনের দাবি নুরুল হক নুরের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নতুন উপদেষ্টা পরিষদ গঠনের দাবি নুরুল হক নুরের।

জাতীয় সরকার ছাড়া জনআকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব নয় জানিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় ঐক্য এবং সংহতির জন্য জাতীয় সরকার গঠনের লক্ষ্যে, নতুন করে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে।

শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, জাতীয় সরকার ছাড়া কোনো সংস্কার বাস্তবায়নও সম্ভব নয়। যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না, জনগণই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

আওয়ামী লীগকে নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যদি সুযোগ পায় তাহলে কিন্তু কাউকে ছাড়বে না। আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল, ইন্টারন্যাশনাল অনেক এজেন্ট কাজ করবে, ফান্ড দেবে। কাজেই ছাত্রদেরসহ সব রাজনৈতিক দলকে বলব, আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করুন এবং করতেই হবে।
 
নুর আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে কোনো ছাত্রকে আমরা শক্ত অবস্থানে দেখছি না। এ বিষয়ে ছাত্র সংগঠনগুলোর ধারাবাহিকভাবে আন্দোলন চালানোর দরকার ছিল। কিন্তু বুঝতে পারছি না তারা কেন আওয়ামী লীগের প্রশ্নে একটা সুবিধাবাদী অবস্থায় আছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
১২০ বার পড়া হয়েছে