ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে আনিসুল হককে কিল-ঘুষি, দৌড়ে রক্ষা পেলেন গণধোলাই থেকে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নারায়ণগঞ্জ আদালত চত্বরে ক্ষুব্ধ আইনজীবী ও কিছু জনতার কিল-ঘুষির শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদরাসা ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর শেষে বের করার সময় এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক আইনমন্ত্রীকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রথমে সকালে কড়া নিরাপত্তায় আনিসুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে নেয়া হয়। পরে এজলাস থেকে বের করার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপিপন্থী আইনজীবীরা কিল-ঘুষি দিয়ে ধাওয়া করে। পুলিশ দ্রুত তাকে নিয়ে দৌড়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে প্রিজন ভ্যানে তুলে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয় আনিসুল হককে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গুলিবিদ্ধ হন ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ ঘটনায় ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহতের ভগ্নিপতি শামীম কবির। মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাঁন, দীপু মনি, আনিসুল হক ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১২০ বার পড়া হয়েছে