ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা

নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় আ. লীগ, প্রতিহত করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে চক্রান্ত করছে এবং ভবিষ্যতেও এমন চেষ্টা চালিয়ে যাবে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় জনগণ ও রাজনৈতিক দলগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রোববার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ে কোর কমিটির এক বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, তা জাতীয় স্বার্থে অটুট রাখা জরুরি। এই ঐক্যে ফাটল ধরলে সুযোগ নিতে পারে বিভিন্ন অপশক্তি, যারা বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে পারে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তবে এ ক্ষেত্রে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা অপরিহার্য। একইসঙ্গে, নির্বাচন উপলক্ষে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাও গুরুত্ব পাচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
১২৮ বার পড়া হয়েছে