ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নুরের ওপর হামলা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যাবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তার মতে, এই হামলার পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র ও সুপরিকল্পিত চক্রান্ত।

শনিবার (৩০ আগস্ট) ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “এটি একটি ন্যাক্কারজনক ও শাস্তিযোগ্য অপরাধ। এমন ঘটনার পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে যা গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করতে পারে।”

তিনি আরও বলেন, জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাইয়ের সামরিক অভ্যুত্থানে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল। “যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে—তবে জাতীয় পার্টি নিষিদ্ধ হতে পারবে না কেন?”—এমন প্রশ্নও তোলেন তিনি।

সম্প্রতি বিভিন্ন স্থানে ঘটে যাওয়া জনরোষ ও বিক্ষোভের প্রসঙ্গে তিনি বলেন, “মানুষের মধ্যে ১৭ বছরের ক্ষোভ যেভাবে প্রকাশ পাচ্ছে, তা অনাকাঙ্ক্ষিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ, ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা বিএনপি সভাপতি আব্দুল মজিদ, এবং গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
১৪২ বার পড়া হয়েছে