ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

নুসরাত ফারিয়ার গ্রেফতার বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার এবং তাকে কারাগারে পাঠানোর ঘটনা বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করছে। সোমবার (১৯ মে) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা প্রচেষ্টা মামলায় রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে। এরপর সোমবার তাকে আদালতে হাজির করা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এনসিপি’র ভাষ্য অনুযায়ী, এমন সময়ে একজন অভিনেত্রীকে এভাবে গ্রেফতার এবং কারাগারে পাঠানো বিচার প্রক্রিয়াকে নাটকীয় করে তুলছে। তারা তুলনা করে বলেন, জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থান ও সহিংসতায় অভিযুক্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই মাসেই নির্বিঘ্নে দেশত্যাগ করেছেন। সেইসঙ্গে অভ্যুত্থান-পরবর্তী সময়ে সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জন ব্যক্তির পরিচয় এখনও গোপন রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলাই মাসের গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিরা এখনো সামাজিক ও অনলাইন মাধ্যমে সক্রিয় রয়েছে। অথচ তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর বিপরীতে, নুসরাত ফারিয়ার মতো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে গ্রেফতার এবং জামিন না দিয়ে কারাগারে পাঠানো আসল অপরাধীদের আড়াল করার একটি কৌশল বলে মনে করছে এনসিপি।

তারা আরও বলেন, জুলাই গণহত্যার বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি এখনো পরিলক্ষিত নয়। যদিও অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠনের সিদ্ধান্ত নিয়েছে, তবে এখন পর্যন্ত তার বাস্তবায়ন শুরু হয়নি।

জাতীয় নাগরিক পার্টি দাবি জানিয়েছে, আগামী জুলাইয়ের মধ্যেই গণহত্যার বিচারে সুনির্দিষ্ট অগ্রগতি দেখতে চায় তারা। সেইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা গ্রহণে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
২৫৮ বার পড়া হয়েছে