ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক Logo পাকিস্তানের ব্যাটিং ধসের রহস্য জানালেন নাহিদ রানা Logo বাংলাদেশ ও ভারতসহ ১৬ দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

নোয়াখালীর বেগমগঞ্জে শর্ট সার্কিটে মার্কেটে ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত ৯ দোকান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে জামাল মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, রাতের ওই সময়ে নিউ সুমন ম্যাট্রেস লেপ-তোষক তৈরির কারখানায় প্রথম আগুন দেখা দেয়। কারখানায় অবস্থান করা তিন শ্রমিক দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হলেও অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতায় পাশের চা দোকান, মুদি দোকান, ফার্মেসি সহ মোট আটটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার ফাইটার সোহেল আহমেদের মতে, আগুনের উৎস ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট। এ ঘটনায় নয়টি দোকানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
৭১ বার পড়া হয়েছে