ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যেতে হবে: মতিউর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যেতে হবে: মতিউর।

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মোহাম্মদপুরে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর আয়োজিত বাছাইকৃত কর্মীদের শিক্ষাশিবিরে তিনি এই মন্তব্য করেন।

মতিউর রহমান আকন্দ বলেন, ‘ইসলাম শুধু কোন  ধর্ম নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের এমন কোন সমস্যা নেই যার সমাধান ইসলামে নেই। তাই মানবজীবনের সকল ক্ষেত্রেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার কঠোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মূলত, মোমিনের দায়িত্বই হলো দ্বীনের পথে নির বিচ্ছিন্নভাবেই লড়াই করা। কাফেররা তো  প্রতিনিয়তই আগুতের পথে লড়াই  করবে। মূলত দ্বীন প্রতিষ্ঠার  প্রচেষ্টা চালানো আল্লাহ আমাদের ওপর ফরজ করে দিয়েছেন। তাই এক্ষেত্রে কারো পক্ষেই নিরব বা উদাসীন থাকার সুযোগ নেই।’
 
তিনি আও বলেন, ‘জীবন একটি যুদ্ধের নাম। তাই  জীবনযুদ্ধে জয়ী এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য  আমাদেরকে বিরামহীন যুদ্ধ চালিয়ে যেতে হবে। আর আল্লাহ আমাদেরে তার পথে জান ও মাল দিয়ে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। বিনিময়ে তিনি আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দেন। মূলত, এই যুদ্ধ থেকে কোন মোমিনের পক্ষে বিশ্রাম নেয়ার সুযোগ নেই। আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তি এবং ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্যই আমাদের অবিরাম সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাহলেই দ্বীনের বিজয় অপরিহার্য হয়ে উঠবে।’
 
মোহাম্মদপুর অঞ্চলের টিম সদস্য আব্দুল ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম, বিষয় ভিত্তিক আলোচনা ও দারস পেশ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা অধ্যাপক আ. সামাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১৩০ বার পড়া হয়েছে