ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী Logo হামের চিকিৎসার ব্যয় বেড়ে দিশেহারা পরিবারগুলো Logo এসএসসি পরীক্ষায় আবার চালু হচ্ছে ‘নীরব বহিষ্কার’ পদ্ধতি Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ

পূবালী ব্যাংকের লকার জব্দ, শেখ হাসিনার নামে অর্থ ও এফডিআর মিলেছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা একটি লকার জব্দ করেছে। রাজধানীর মতিঝিলে অবস্থিত পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবন শাখায় থাকা ওই লকারটির নম্বর ১২৮। বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।

তিনি জানান, শেখ হাসিনার নামে থাকা লকারটির খোঁজ মেলে বিভিন্ন ব্যাংকে পাঠানো তথ্যের ভিত্তিতে। লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে এবং অন্যটি ব্যাংকের হেফাজতে ছিল। আজ সকালেই রাজস্ব গোয়েন্দারা লকারটি জব্দ করে।

এছাড়াও শেখ হাসিনার নামে ১২ লাখ টাকা এবং তার বোন শেখ রেহেনার সঙ্গে যৌথ নামে আরও ৪৪ লাখ টাকার মেয়াদি আমানত (এফডিআর) জব্দ করা হয়েছে বলে জানান আহসান হাবীব।

এর আগে, শেখ হাসিনা ও তাঁর পরিবারের আর্থিক লেনদেন ও সম্পদের খোঁজে দেশের ৬৫টি ব্যাংকে তথ্য চেয়ে চিঠি পাঠায় এনবিআর। সেই চিঠির জবাবে কয়েকটি ব্যাংক তথ্য দিলে পূবালী ব্যাংকের লকারটির ব্যাপারে জানা যায় এবং তাৎক্ষণিক অভিযান চালানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দ করা লকারে গুরুত্বপূর্ণ নথিপত্র, মূল্যবান দলিল এবং অলংকার থাকতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
১০৮ বার পড়া হয়েছে