ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু

প্রথম মুসলিম মেয়র মামদানির টিমে ৯ বাংলাদেশির সম্মানজনক অবস্থান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

নতুন বছরের শুরুতেই, ১ জানুয়ারি, নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জোহরান মামদানি। গত ৪ নভেম্বর ৩৪ বছর বয়সী এই তরুণ রাজনীতিক শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে দৃষ্টি আকর্ষণ করেন আন্তর্জাতিক পরিসরে।

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তার যে ট্রানজিশন বা অভিষেককালীন টিম গঠন করা হচ্ছে, সেখানে ৯ জন বাংলাদেশি বংশোদ্ভূত গুরুত্বপূর্ণ ভূমিকা পাচ্ছেন। তালিকায় আছেন—নাগরিক আন্দোলনের পরিচিত মুখ কাজী ফৌজিয়া, জনসংগঠক আব্দুল আজিজ ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক, সংগঠন আসাল-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ করিম চৌধুরী, এছাড়া ফারিহা আক্তার, আরমান চৌধুরী সিপিএ, শাহ রেহমান, তাজিন আজাদ এবং শ্যামতলী হক

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রায় ৯৮ শতাংশ মুসলিম ভোটার এবার মামদানিকে সমর্থন দিয়েছেন। তাদের প্রতি সম্মান জানাতেই তাঁর অভিষেক কমিটিতে বাংলাদেশিদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে, যা আগে খুবই দুর্লভ ছিল। ফলে শহরটির রাজনীতিতে বাংলাদেশিদের অবদান এবার আরও দৃশ্যমান হলো।

মামদানির অভিষেক কমিটিতে মোট সদস্য সংখ্যা ৪০০-এর বেশি। এর মধ্যে ৯ বাংলাদেশির পাশাপাশি ১১ পাকিস্তানি এবং ১৬ ভারতীয়কে শনাক্ত করা গেছে। ভারতীয়-পাকিস্তানিদের মধ্যে পাঞ্জাবি, ইন্দো-কারিবিয়ানসহ আরও কয়েকটি পরিচয়গোষ্ঠীর সদস্যও রয়েছেন। নতুন এই টিমের মধ্যে বাংলাদেশিরা নিজস্ব দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতেই জায়গা করে নিয়েছেন বলে জানা গেছে।

পুরো তালিকা এখনো পর্যবেক্ষণাধীন, এবং প্রয়োজন হলে আরও দক্ষিণ এশীয় নাম চিহ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১৩৫ বার পড়া হয়েছে