ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo খামেনির মৃত্যুর পর বিশ্বকাপে না খেলার ঘোষণা ইরানের Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা Logo ইসরায়েলের সতর্কতা ব্যবস্থায় ত্রুটি, হামলার সময় কয়েক স্থানে সাইরেন বাজেনি Logo রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে Logo ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান

প্রশাসনের সঙ্গে বৈঠকে সমঝোতা, হরতাল বাতিল বান্দরবানে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

প্রশাসনের আশ্বাসে বান্দরবানে সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেবের সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান জানান, বাজারফান্ডের লিজের মেয়াদসহ আট দফা দাবিতে ঘোষিত হরতাল জনস্বার্থে তুলে নেওয়া হয়েছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

তিনি আরও বলেন, এ মাসের মধ্যেই প্রশাসন ও নাগরিক পরিষদের যৌথ বৈঠকে দাবিগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব বলেন, প্রশাসন দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩১:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
১২৭ বার পড়া হয়েছে