ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নোয়াখালীর পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ Logo  অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী Logo ১৯ রানের ব্যবধানে পাকিস্তানের তিন উইকেট হারাল Logo ইরানি শাসকদের হত্যাকে ‘সম্মানের’ বলে মন্তব্য ট্রাম্পের Logo হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান Logo নতুন মন্ত্রিসভায় ২ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, গেজেট প্রকাশ Logo স্বৈরাচারের সমর্থক কেউ নেই, এটাই বর্তমান সংসদের সৌন্দর্য: পার্থ  Logo ফ্যাসিবাদের অবসান, নতুন গণতান্ত্রিক বাংলাদেশের শুরু: সংসদে রাষ্ট্রপতি Logo সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে হাসনাতের ‘গেট আউট চুপ্পু’ মন্তব্য Logo ইরাকে তেল ট্যাংকারে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

প্লেব্যাক গান থেকে সরে যাওয়ার ঘোষণায় অরিজিৎ, বোনের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য চমকপ্রদ এক ঘোষণা দেন বলিউড ও টালিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ না করার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি নাড়িয়ে দেন পুরো সংগীতজগত। এই ঘোষণার পর প্রথমবার এ বিষয়ে মুখ খুলেছেন তার বোন অমৃতা সিং।

গত এক দশকেরও বেশি সময় ধরে হৃদয় ছুঁয়ে যাওয়া অসংখ্য গান উপহার দিয়ে সংগীতপ্রেমীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন অরিজিৎ। তবে এবার সেই পথেই ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অরিজিৎ জানান, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন প্রজেক্টে যুক্ত হচ্ছেন না।

বার্তায় তিনি বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি শ্রোতাদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। একই সঙ্গে জানান, প্লেব্যাক গায়ক হিসেবে তার যাত্রা এখানেই শেষ। এটি ছিল তার জীবনের একটি স্মরণীয় অধ্যায়।

এই প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নে অরিজিতের বোন অমৃতা সিং জানান, বিষয়টি তিনি নিজেও প্রথম শুনেছেন মিডিয়ার মাধ্যমেই। খুব বেশি কিছু না জেনে শান্ত স্বরে তিনি বলেন, এটি দাদার ব্যক্তিগত সিদ্ধান্ত—এ নিয়ে তার বিশেষ কিছু বলার নেই।

অমৃতা আরও জানান, তিনি তখন গান রেকর্ডিংয়ে ব্যস্ত ছিলেন এবং খবরটির সত্যতা যাচাইও করেননি। পাশাপাশি তিনি মনে করেন, একজন শিল্পীর জীবনে পরিবর্তন আসাটাই স্বাভাবিক এবং সেটিকে সম্মান জানানো উচিত। দাদার সিদ্ধান্ত নিয়ে তিনি কখনো প্রকাশ্যে মন্তব্য করেন না এবং ভবিষ্যতেও করবেন না বলেও জানান তিনি।

তবে প্লেব্যাক গান থেকে সরে গেলেও সংগীতকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না অরিজিৎ। তিনি স্পষ্ট করেছেন, গান গাওয়া ও সংগীত সৃষ্টি অব্যাহত থাকবে, শুধু বাণিজ্যিক চলচ্চিত্রের প্লেব্যাক থেকে নিজেকে সরিয়ে নিতে চান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
৪৭ বার পড়া হয়েছে