ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা Logo লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে হারিকেন-মোমবাতি নিয়ে ব্যতিক্রমী কর্মসূচি Logo নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়

 অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তরুণ অভিনেত্রী নওবা তাহিয়ার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সময়টির আলোচিত তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজ অঙ্গন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে নওবা তাহিয়া উল্লেখ করেন, মিডিয়ায় চারটি সুন্দর ও অর্থবহ বছর কাটানোর পর তিনি এই যাত্রায় বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়টা তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল বলেও তিনি জানান এবং এ অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও লেখেন, বর্তমানে তিনি নিজের দ্বীন, আত্মিক উন্নয়ন ও শেখার পথে বেশি মনোযোগী হতে চান। পড়াশোনা এবং ব্যক্তিগত উন্নয়নকে প্রাধান্য দিতেই জীবনের এই অধ্যায়কে এখন সবচেয়ে উপযুক্ত মনে হচ্ছে তার কাছে। যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়, তাদের সান্নিধ্যেই তিনি শান্তি খুঁজে পাচ্ছেন বলেও জানান।

নওবা তাহিয়া স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে তার আর কোনো নতুন কাজ প্রকাশিত হবে না—নাটক, টিভিসি কিংবা ওটিটি প্ল্যাটফর্মে নয়। তবে আগে করা কিছু কাজ সামনে আসতে পারে, যদিও সেগুলোর সঙ্গে তিনি আর সক্রিয়ভাবে যুক্ত থাকবেন না।

ভক্তদের উদ্দেশে তিনি হৃদয় থেকে ধন্যবাদ জানান, এতদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নওবা তাহিয়া হোসাইনের মিডিয়াজীবন শুরু হয় ছোটবেলায় বিটিভির শিশুতোষ অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’-এর উপস্থাপনার মাধ্যমে। একই অনুষ্ঠানে আবৃত্তিও করতেন তিনি। পরবর্তীতে বড় হয়ে আবারও সেই অনুষ্ঠানেই উপস্থাপনার দায়িত্ব পান।

তার শৈল্পিক উপস্থাপনার দক্ষতার কারণে বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’-এ অভিনয়ের সুযোগ পান তিনি। নাটকটিতে বর্ষা চরিত্রে অভিনয় করে তিনি প্রধান চরিত্র হিসেবেই দর্শকদের নজর কাড়েন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
৬৩ বার পড়া হয়েছে