ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা ও উপহার পৌঁছাল তারেক রহমানের কার্যালয়ে Logo বিদায় মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Logo মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া Logo নতুন সরকারের শপথ গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে Logo রাজশাহী–৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় Logo ৩০ আসনে ফল পাল্টানোর অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিত চায় জামায়াত Logo শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানাল ইতালিয়ান দূতাবাস Logo গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করলেন তারেক রহমান Logo মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে মন্ত্রিপরিষদ সচিব জানান Logo নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি’র সাফল্যকে প্রধান উপদেষ্টা অসাধারণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন

ফারুকীকে পদত্যাগে বাধ্য করা না হলে কর্মসূচি দেয়া হবে: ফয়জুল করীম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ফারুকীকে পদত্যাগে বাধ্য করা না হলে কর্মসূচি দেয়া হবে: ফয়জুল করীম।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে পদত্যাগ করতে বাধ্য করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোতোয়ালি থানা শাখার আয়োজনে গণসমাবেশে এ কথা জানান তিনি।

ক্ষমতার মসনদে বসে ফারুকীসহ বিতর্কিতদের উপদেষ্টা বানানো হচ্ছে অভিযোগ করে ফয়জুল করীম বলেন, ‘ফারুকীকে কোন যোগ্যতা ও কোন গুণে উপদেষ্টা করা হলো তা আমার প্রশ্ন। যদি ফারুকীকে পদত্যাগ করতে বাধ্য না করা হয় তাহলে কর্মসূচি দেয়া হবে।’
 
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ আগস্টের গণবিপ্লবের অংশীদার দাবি করে তিনি বলেন, ‘বৈষম্য দূর করার জন্যই আন্দোলন করেছিলাম। ’৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা কেউ বৈষম্য দূর করতে পারেনি। তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে; গুম, খুন, লুট করেছে। কিন্তু আজও সবাই বৈষম্যের শিকার। শ্রমিকরা অধিকার আদায়ের আন্দোলন করছে, শিক্ষকরা রাস্তায় নেমেছেন।’
 
তিনি বলেন, ‘৫ আগস্টের পর ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু ৫ আগস্টের পর দেখি বিচার বহির্ভূত হত্যা, চাঁদাবাজি, গুন্ডামি। তার মানে আন্দোলন এখনো শেষ হয়নি।’
 
বিএনপির রাজনীতি নিয়ে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য ইউটার্ন মেরেছে। আওয়ামী লীগের অত্যাচারে কথা ভুলে তারা এখন আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চেষ্টায় করছে। “চোরে চোরে হালি এক চোরে বিয়ে করে আরেক চোরের শালি”। বিএনপির অবস্থাও তাই।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
১৫১ বার পড়া হয়েছে