ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফিলিং স্টেশনের আগুনে প্রাইভেটকার চালক পুড়ে অঙ্গার, দগ্ধ ৬

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ফিলিং স্টেশনের আগুনে প্রাইভেটকার চালক পুড়ে অঙ্গার, দগ্ধ ৬।

ময়মনসিংহ নগরীতে সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় একটি প্রাইভেটকারে আগুন লেগে ঘটনাস্থলেই এক চালক পুড়ে অঙ্গার হয়েছেন এবং দগ্ধ হয়েছেন ছয়জন।

সোমবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রহমতপুর বাইপাস এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম কনভারসন পাম্পে এলপিজি গ্যাসবাহী টাঙ্কার থেকে গ্যাস আনলোড করার সময় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার চালকের নাম হিমেল। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোফাজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ে লিকেজ থেকে ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ও পড়ে আরও চারটি ইউনিট চেষ্টা চালিয়ে দেড় ঘণ্টা পর বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় এক একটি প্রাইভেটকারের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছয়জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
২০৫ বার পড়া হয়েছে