ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা Logo ইসরায়েলের সতর্কতা ব্যবস্থায় ত্রুটি, হামলার সময় কয়েক স্থানে সাইরেন বাজেনি Logo রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে Logo ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত

ফ্যাসিস্ট পালালেও চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ হয়নি: মুফতি ফয়জুল করীম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ফ্যাসিস্ট পালালেও চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ হয়নি: মুফতি ফয়জুল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ফ্যাসিস্ট সরকার পলায়ন পরবর্তী সময়েও দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি এখনও অব্যাহত রয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বরিশালের অশ্বিনী কুমার টাউন হল মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে জেলা ও নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, ‘আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত করেছে, তারাই অতীতে দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে।’
 
সংস্কার সম্পর্কে তিনি বলেন, ‘শুধু রাষ্ট্র সংস্কার নয়, যেসব রাজনৈতিক দলের পদ-পদবি ব্যবহার করে তাদের নেতা-কর্মীরা আঙুল ফুলে বটগাছ হয়েছে, তাদের রাজনীতিরও সংস্কার করতে হবে।’
 
সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহর সভাপতিত্বে, হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীমের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার জ্যামাইকা জামে মসজিদের খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল আমিন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতা।
 
সম্মেলনের শেষে ২০২৫-২৬ সেশনের জন্য নবগঠিত জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা মো. আরমান হোসেন রিয়াদ, সহ-সভাপতি হিসেবে মাওলানা মুফতি মোহাম্মদ শাকিল মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ মাওলানা মো. সুলাইমান।
 
নবগঠিত মহানগর কমিটির সভাপতি হলেন হাফেজ মাওলানা মো. রেজাউল করীম, সহ-সভাপতি মাওলানা আইয়ুব আনসারী এবং সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
৪৯১ বার পড়া হয়েছে