ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ৫ শতাংশ নারী প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি মানেনি কোনো দল, বাস্তবায়ন হয়নি জুলাই সনদ Logo নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রস্তুত বিজিবি, ভোটে বাধা বরদাশত নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ঢাকা-১৮ আসনে ভোটের আগে বিএনপি প্রার্থীর অভিনব বার্তা Logo পাসপোর্ট সূচকে বাংলাদেশ এক ধাপ এগোল Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত

বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে: পার্থ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে: পার্থ।

অনেক রাজনৈতিক ও সামাজিক সমস্যা বর্তমান সংবিধান দিয়ে সমাধান সম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক সভায় বিজেপির চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন,  

আজকের দিনের অনেক রাজনৈতিক ও সামাজিক সমস্যা বর্তমান সংবিধান দিয়ে সমাধান সম্ভব নয়। এই সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে। এই সংবিধানকে ব্যবহার করে বার বার মানুষকে শোষণ করা হয়েছে।

আন্দালিব রহমান পার্থ বলেন, সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকার প্রয়োজন। তাই দেশের প্রয়োজনে দ্রুত নির্বাচন জরুরি।
 
দেশে গত ২০ বছর যাবৎ রাজনৈতিকভাবে ধর্মকে আক্রমণ করা হয়েছে মন্তব্য করে সাংবিধানিকভাবে এর প্রতিরোধ করার আহ্বান জানান পার্থ। সেইসঙ্গে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে মন্তব্য করে দলটির দুর্নীতিবাজ, মাদক কারবারি এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন তিনি।
 
এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, আইন পাশ করার ক্ষেত্রে সংসদীয় পদ্ধতির সাংবিধানিক সংস্কার, প্রবাসী ও নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের কথাও বলেন তিনি।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
১৮৬ বার পড়া হয়েছে